প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হঠাৎ চিতা বাঘ আক্রমণে মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চিতা বাঘের হানাতে মৃত হলো এক মহিলার। তার আনুমানিক বয়স ৬৩, তার নাম রাইলো মিঞ্জ। তিনি ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের গাড়ি লাইনের বাসিন্দা। জানা গিয়েছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হঠাৎ চিতা বাঘ আক্রমণ করে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যায় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে এবং সেখানেই মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকাবাসী বিক্ষোভ দেখায় এবং ফালাকাটা বীরপাড়া জাতীয় সড়ক অবরোধ করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ বীরপাড়া থানার পুলিশ সহ ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। খবর লেখা পর্যন্ত অবরোধ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *