প্রশাসনিক সভা থেকে রওনা দেয়ার সময় কপালে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এই মুহূর্তে সব থেকে বড় খবর বর্ধমান থেকে প্রশাসনিক সভা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় গাড়ি আচমকা ব্রেক কষায় কপালে সআঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল মমতার। সভা শেষে গাড়িতে জিটি রোডে ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন চালক। সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *