রাজ্যটাকে চুরি করে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, আমরা উন্নয়ন চাই : সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :-  চোরদের এনার্জি অভিষেক ব্যানার্জী। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে জনসভা করে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের। লোকসভা নির্বাচনের মুখে প্রায় হাজার খানেক কর্মী সমর্থকদের সামনে নিজের ঝাঁঝালো বক্তব্য তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তিনি বলেন, রাজ্যটাকে চুরি করে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা উন্নয়ন চাই। ধর্মে বিভেদ সৃষ্টি করে তৃণমূল। যেকারণেই রাম মন্দিররে প্রাণ প্রতিষ্ঠার দিন সম্প্রীতির মিছিল করে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *