পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১১ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর BDO রামজীবন হাঁসদা এবং CDPO বিকাশ রায়কে স্মারকলিপি প্রদান করলেন ব্লকের শতাধিক আইসিডিএস কর্মীরা,এই দিন রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের গড়বেতা এক নম্বর ব্লক কমিটির সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে,পাশাপাশি BDO সাহেব এবং CDPO সাহেবের সঙ্গে ১১ দফা দাবি নিয়ে আলোচনা করলেন আইসিডিএস কর্মীরা,এই দিন উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ব্লক কমিটির সভাপতি তথা জেলা কমিটির সহ-সভাপতি সোমনাথ সাহু,সহ সভাপতি অভিজিৎ বেড়া,আই সি ডি এস শাখার রাজ্য নেতৃত্ব নন্দিতা মুখার্জি,জেলা কমিটির সদস্য মার্জনা সেনগুপ্ত সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। মূলত তাদের দাবিগুলি হল আইসিডিএস কেন্দ্রে রান্নার জন্য গ্যাসের ব্যবস্থা করতে হবে,রুরাল এরিয়াতে আইসিডিএসের নিজস্ব কেন্দ্র চাই,অবসর গ্রহণের সময় এককালীন প্রদেয় অর্থের পরিমাণ বাড়াতে হবে,এইসব দাবি দাবা নিয়ে আইসিডিএস কর্মীদের ছিল এই কর্মসূচি।ঈদি BDO ও CDPO ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি কিভাবে তাদের দাবি দাবা মানা হয় সেই দিকে নজর করার আশ্বাস দিলেন তারা।
গড়বেতা ১ নম্বর BDO ও CDPO কে স্মারকলিপি প্রদান ICDS কর্মীর।












Leave a Reply