দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া সভাকক্ষে জাতীয় ভোটার দিবস পালিত হল।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : – বালুরঘাট, জাতীয় ভোটার দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া সভাকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ, বিবেক কুমার সহ মহকুমা শাসক ও বিডিওরা। এদিন জেলার নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। তাছাড়াও, একজন বৃহন্নলাকে ভোটার কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ক্রীড়া সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। এবছর লোকসভা ভোট রয়েছে। তার আগে প্রচুর পরিমাণে সংশোধনীর কাজ করা হয়েছে। যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান জেলা শাসক বীজিন কৃষ্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *