এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য । নদীয়ার কৃষ্ণগঞ্জের পাবা খালি গ্রামের এক যুবক প্রতিদিনের মতো আজ সকাল বেলাতে চাষের জমিতে কুল তুলতে গিয়েছিলেন । কুল তুলতে গিয়ে জমির আলে যে নালা আছে সেই নালায় পড়ে যায় । নালায় পড়ে গিয়েই মৃত্যু হয় ওই যুবকের বলে স্থানীয় সূত্রে জানা গেছে । স্থানীয়রা জানিয়েছেন পাপ্পু সাধুখা (22) নামের ওই যুবক জমিতে কুল তুলে নালা পার হতে গিয়ে পড়ে যায় নালার মধ্যে । অন্য জমিতে একজনা কুল তুলছিলেন । সেই সময় ওই গ্রামের একজন যুবক নালার উপর দিয়ে হেটে যেতে গিয়ে দেখেন উপুড় হয়ে পড়ে রয়েছে পাপ্পু । তখন সেই যুবক চিৎকার করলে স্থানীয় কৃষকরা ছুটে আসেন । সঙ্গে সঙ্গে স্থানীয় কৃষকরা ওই যুবককে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করে । যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে বহু মানুষ ভিড় জমায় কান্নার ভেঙে পড়ে এলাকার মানুষ সহ পরিবার । কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে কৃষ্ণগঞ্জ থানায় এবং ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠাই । কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হচ্ছে ওই যুবকের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *