ফেরি করা জিনিস বের করার সময় বোমা বিস্ফোরণ , আহত দুই ফেরিওয়ালা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বস্তায় বোমা বিস্ফোরণে গুরুতর যখন দুই ফেরিওয়ালা। বস্তা থেকে ফেরি করা জিনিস বের করার সময় বোমা বিস্ফোরণ , আহত দুই ফেরিওয়ালা। ঘটনাটি বীজপুর থানার কাঁচরাপাড়ার কালিনগর রোডের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সঞ্জয় অধিকারী ও বিধান দাস দুজনে দুজনেই নদীয়ার চাকদার বাসিন্দা। সকাল থেকে বিভিন্ন জায়গায় ফেরি করে বস্তায় জিনিসপত্র আনেন, এনে তারা গোডাউনে বস্তা থেকে ফেরি করা জিনিস বের করছিলেন, সেই সময়ে হঠাত করে বোমা বিস্ফোরণ হয়। তারপর এই ঘটনা ঘটে। একজনের পায়ে লেগেছে অন্যজনের হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর যখম অবস্থায় ভর্তি কল্যাণীর জেএনএম হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *