পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যতদিন মোদী প্রধানমন্ত্রী আছেন ততদিন বিরোধীদের প্রধানমন্ত্রী হতে চাওয়ার কষ্ট না করার কথা বললেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। লোকসভা ভোটের আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বরিদা গ্রাম পঞ্চায়েতের কল্যানপুরে একটি রাস্তা উদ্ধোধন করেন দিলীপ ঘোষ। এখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের। খুঁজে পাওয়া যাবে না তাদের। কিছু আগেই জেলে যাবে। সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে। আর বাকিদের মেরে মানুষ ঝাঁটা মেরে বিদায় করবে।
বিরোধীদের প্রধানমন্ত্রী হতে চাওয়ার কষ্ট না করার কথা বললেন দিলীপ ঘোষ।












Leave a Reply