পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতির তাণ্ডবে অতিষ্ট হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় চাষিরা,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে,স্থানীয় চাষীদের অভিযোগ গত দুই থেকে তিন দিন ধরে ২৫ থেকে ৩০ টি হাতির একটি বড় দল তান্ডব চালায় গোটা এলাকায়,এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩০ থেকে ৩৫ বিঘা জমির আলু,তারই ক্ষতিপূরণের দাবি নিয়ে এই দিন সকাল ১১ টা থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় চাষীরা,ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ ও বন বিভাগের আধিকারিকেরা। পাশাপাশি রূপনারায়ণ বন বিভাগের অন্তর্গত ধাদিকা বিট অফিস ঘেরাও করে স্থানীয় চাষীরা।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে।












Leave a Reply