দুবরাজপুরের সিআই অফিসে মাধবচন্দ্র মন্ডলকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করলেন দুবরাজপুর শহরের এস.সি সেলের সভাপতি গুরুপদ দাস

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ – দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডলকে দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন দুবরাজপুরের সিআই অফিসে মাধবচন্দ্র মন্ডলকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করলেন দুবরাজপুর শহরের এস.সি সেলের সভাপতি গুরুপদ দাস, সহ সভাপতি রাজু ধীবর, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি গোপীনাথ নায়ক সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, মাধব চন্দ্র মণ্ডল দীর্ঘদিন ধরে এখানে সিআই পদে আসীন রয়েছেন। রাজ্য পুলিশের পক্ষ থেকে সমস্ত থানার আইসিদের বদলি করা হয়েছে। সেই মতো দুবরাজপুরের সিআই মাধব চন্দ্র মণ্ডলকে কৃষ্ণনগরে ডিআইবি-তে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে বাঁকুড়া থেকে দুবরাজপুরের নতুন সিআই হয়ে আসছেন শুভাশিস হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *