বুধবার হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনাল থেকে একঝাঁক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – আগামী দিনে হাওড়া জেলাতে বহু কর্মসংস্থান হবে হাওড়া সাঁতরাগাছি তে এসে বললেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনাল থেকে একঝাঁক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৩টে নাগাদ হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্প সহ হাওড়া জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, হাওড়া জেলাতে আগামী দিনে বিভিন্ন শিল্পখাতে আরও বিনিয়োগ এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এদিন প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কে দেখতে প্রচুর সমর্থকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সরকারি স্তরে বিভিন্ন আধিকারিক পৌরসভা ও পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *