শনিবার মেদিনীপুর জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয় সংগঠনের প্রথম জেলা সম্মেলন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনের মঞ্চে উঠেই সংগঠনের নেতৃত্বদের চরম ভর্ৎসনা করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান ডাঃ মানস ভূঁইয়া। শনিবার মেদিনীপুর জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয় সংগঠনের প্রথম জেলা সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি হলের মধ্যে ঢোকার আগেই দেখতে পান হলের বাইরে সংগঠনের সদস্যদের ইতস্তত ঘোরাফেরা করতে। আর তাতেই চটে যান তিনি। মঞ্চে উঠেই সংগঠনের জেলা সভাপতি শীতল বীদ সহ জেলা নেতৃত্বদের ভর্ৎসনা করে বলেন, এরা কি মেছো মার্কেটের মেম্বার নাকি। শুধু নেতার ভীড়, কর্মী কম। কি করেন আপনারা। একটা সরকারি কর্মচারীদের সংগঠনের কোনো অনুশাসন নেই। তিনি ধমক দিয়ে সব কমিটি ভেঙে দেওয়ার কথাও বলেন হুমকির সুরে। এই সংগঠনে কোন ফক্কড়ি করা চলবে না। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলা সভাপতি সহ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাত সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *