মেদিনীপুর শহরের বৈশাখীপল্লীতে বনদপ্তরের জায়গায় অবৈধ নির্মাণ হওয়া ঘরবাড়ি ভেঙে দিল বনবিভাগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  এলাকাবাসীদের দাবি মতো মেদিনীপুর শহর লাগোয়া মেদিনীপুর পৌরসভার ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বৈশাখীপল্লীতে বন দপ্তরের জায়গা দখল করে নির্মাণ হওয়া ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করল বন দপ্তর। শনিবার বিকেলেই জবর দখলকারীদের এই মর্মে নোটিশ দেওয়া হয়েছিল বন দপ্তরের তরফে। রবিবার সকাল থেকে JCB দিয়ে বন দপ্তরের জায়গা দখল করে বসবাসকারীদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। বন দপ্তরের এই কাজে সহযোগিতা করছেন এলাকার মানুষেরাই। এই দিন সকাল থেকে মাপজোক সহকারে জবর দখলকারীদের বাড়িঘর ভেঙে ফেলার কাজ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *