পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১০ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভাকে সামনে রেখে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৪ নম্বর শ্যামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে শ্যামনগর এলাকায় প্রস্তুতি মিছিল ও পথসভা করল তৃণমূল নেতাকর্মীরা। এই প্রস্তুতি মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাবব্রত ঘোষ,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবদুলাল মন্ডল,গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতা গুড়ে ডাঙর,অঞ্চল কনভেনার ইমান আলী গায়েন,উপপ্রধান প্রিয়া মাঝি সহ অন্যান্য অঞ্চল ও ব্লকের নেতাকর্মীরা।
শ্যামনগরে প্রস্তুতি মিছিল ও পথসভা করল তৃণমূল।












Leave a Reply