হঠাৎ’ই এক কাঠ মিলে আগুন লাগার ঘটনা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গভীর রাতে হঠাৎ’ই একটি কাঠের মিলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকি এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে হঠাৎ’ই কাঠ মিলের পড়ে থাকা কাঠে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষজন,ওই কাঠ মিলের কাঠ শুকনো থাকার কারণে আগুন দ্রুতগতিতে ভয়াবহ রূপ নেয়,এরপর স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে এবং খবর দেওয়া হয় দমকলকে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে,তবে কি কারণে এই আগুন পুরো বিষয় খতিয়ে দেখছে দমকলের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *