পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কলকাতার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার নাম প্রকাশ হওয়ার পরই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মিছিল আয়োজিত হল পশ্চিম মেদিনীপুর জেল খালিনাতে। আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই মতো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে। রবিবার বিকেলে জুন মালের সমর্থনে খালিনা বাজারে মিছিল করল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল এসসি সেলের সভাপতি সুশান্ত ধল সহ অন্যান্যরা।
জুন মালিয়ার সমর্থনে মিছিল।












Leave a Reply