দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৪ এর লোকসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল নেতা কর্মীরা। তমলুকের খারুই অঞ্চলের তৃণমূল কংগ্রেস সমর্থকরা দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল প্রার্থীর সমর্থনে। তবে অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে। যে কারণে এক প্রকার টক্কর টক্করে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *