মেদনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তৃণমূল নেতাকর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত শনিবার রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পিছনে ঠেলে আগামী লোকসভা নির্বাচনে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির,ঠিক তার এক সপ্তাহ বাদে অর্থাৎ রবিবার কলকাতার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ টি আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন অভিনেত্রী জুন মালিয়া,ঘাটাল লোকসভা কেন্দ্রে ফের একবার লড়ছেন দীপক অধিকারী ওরফে দেব, তবে মেদনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তৃণমূল নেতাকর্মীরা, এই দিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থী জুন মালিয়া নাম দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার কার্য শুরু করেছে শাসক শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *