বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে লোকসভা নির্বাচনের প্রচারে দেব।

পাচিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবে হোক হবেই! বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে লোকসভা নির্বাচনের প্রচারে এসে জানালেন দেব। এদিন তিনি প্রথমে দাসপুরে যান, দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ধুপ কারখানা শ্রমিকদের পরিবারের সাথে কথা বলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমি থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবেই হোক হবেই। দেবের সেই পুরাতন সৈনিক অজিত মাইতি কে পাশে বসে এই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোড শোতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দাসপুরে পড়ে যাওয়া কারখানার, শ্রমিকদেরকে এমপি ফান্ড থেকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করার কথা জানান। ছ মাসের মধ্যে কিভাবে কারখানাটি নতুনভাবে আবার শুরু করা যায় সে বিষয়ে ও ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *