মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের কনফারেন্স হলে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের উদ্যোগে ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আইনি শায়কদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের কনফারেন্স হলে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের উদ্যোগে ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আইনি শায়কদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল। এইদিন মানব পাচার ও তার বিভিন্ন দিক শীর্ষক এই কর্মশালা টির উদ্বোধন করেন জেলা ও দায়রা বিচারক সঞ্জয় দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ, নূন্যতম মজুরি (শ্রম) দপ্তরের পরিদর্শক শ্যামল কুমার সিনহা, ডি এস পি ডি ই বি লামা মীর, জেলা শিশু কল্যাণ আধিকারিক সন্দীপ দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা। এই বিষয় নিয়ে বিচারক সঞ্জয় কুমার দাস বলেন, সাধারণ মানুষের সাথে নিবিড় ভাবে মিশে তাদের মন বুঝতে হবে আইনি সহায়ক দের। তবেই তদের প্ৰকৃত সমস্যার কথা জানতে পারা যাবে। পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রে শ্রমের টোপ, রোজগারের প্রলোভন সহ মানব পাচারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ, ইন্টার ন্যাশনাল জাস্টিস মিশনের স্টেট প্রোগ্রাম ডাইরেক্টর সপ্তর্ষি বিশ্বাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *