ভগৎ সিংয়ের আত্মোৎসর্গ দিবস পালন করল ছাত্র সংগঠন AIDSO,যুব সংগঠন AIDYO।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মর্যাদা সহকারে শনিবার মেদিনীপুর শহরে শহীদ ঈ আজম ভগৎ সিং-এর আত্মোৎসর্গ দিবস পালন করল ছাত্র সংগঠন AIDSO,যুব সংগঠন AIDYO, এবং সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। মেদিনীপুর রেল স্টেশন, কালেক্টরেট মোড়, মেদিনীপুর কলেজ স্কোয়ার প্রভৃতি গুরুত্বপূর্ণ জায়গায় শহীদ বেদী স্থাপন করে মাল্যদান ও ব্যাজ পরিধানের মধ্য দিয়ে শহীদ স্মরণ কর্মসূচি পালিত হয়। ছাত্র ও যুব কর্মীরা অল্প কথায় ভগৎ সিং চর্চা আজকের দিনেও কেন প্রয়োজন, তা তুলে ধরেন। ছাত্র-যুবক ও আপামর সাধারণের মধ্যে ভগৎ সিং সহ স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবীদের ইতিহাস চর্চা ও তাঁদের অপূরিত স্বপ্ন হৃদয়ে গেঁথে নতুন শোষণহীন সমাজ গঠনের কাজে ব্রতী হওয়ার আবেদনও রাখেন বক্তারা। শিক্ষার সিলেবাসে যুক্তিবর্জিত অন্ধ ধ্যান ধারণার অনুপ্রবেশ, পরিকল্পিতভাবে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ধারাকে অন্ধকারে রাখা এবং সর্বোপরি সার্বিক জ্ঞান অর্জনের পরিপূরক শিক্ষার পরিবর্তে নিছক তথ্যসর্বস্ব যান্ত্রিক শিক্ষার প্রচলনের বিরুদ্ধে ছাত্র যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান ও এই শহীদ স্মরণ কর্মসূচি থেকে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *