আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলায় পিছিয়ে পরা রাজবংশী ও তপশিলি সমাজের উন্নয়নের স্বার্থে ও আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্রভবনে এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ১০০ জন যুবক বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাংসদ রত্ন সুকান্ত মজুমদার। এছাড়াও এইদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য নেতৃত্ব। যাদের এই সম্মেলনে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *