নিজস্ব সংবাদদাতা, মালদা,৯ এপ্রিল:- প্রার্থী ঘোষণা হওয়ার পর আজ মঙ্গলবার প্রথম মালদহ বিধানসভায় কর্মী সভা করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।পুরাতন মালদহের সাহাপুরের পাবনাপাড়ায় জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদারের নেতৃত্ব বাম কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে এদিনের কর্মী সভা করেন মোস্তাক।লোকসভা ভোটের প্রচারের রণকৌশল ও কংগ্রেস প্রার্থীকে জেতাতে এই কর্মী সভা বলে জানান ভূপেন্দ্রনাথ হালদার।এদিন উপস্থিত ছিলেন বাম নেতা প্রনব দাস ও টাউন কংগ্রেসের সভাপতি প্রনতোষ ঘোষ সহ অন্যান্যরা।কংগ্রেস প্রার্থী মোস্তাক বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে বলে আত্মবিশ্বাসী বাম কংগ্রেস।তবে এদিন প্রার্থীকে প্রথম মালদহ বিধানসভায় পেয়ে আপ্লুত মানুষজন।
পুরাতন মালদহের সাহাপুরের পাবনাপাড়ায় জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদারের নেতৃত্ব বাম কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে এদিনের কর্মী সভা করেন মোস্তাক।












Leave a Reply