সোমবার সকালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিকবড়াইকের সমর্থনে ফালাকাটায় রোড শোয়ে অংশগ্রহণ করেন অভিনেতা সোহম চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার সকালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিকবড়াইকের সমর্থনে ফালাকাটায় রোড শোয়ে অংশগ্রহণ করেন অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন স্থানীয় দেশবন্ধু পাড়া থেকে ওই রোড শো শুরু হয়। এরপর সারা শহর পরিক্রমা করে ওই বর্ণাঢ্য রোড শো। তীব্র গরমকে উপেক্ষা করে তৃণমূল সমর্থকদের ঢল নামে সোহমের ওই রোড শোয়ে। রোড শো শেষ করে সোহম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিমডিমার জনসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *