কাঁথি, তমলুকে লক্ষ লক্ষ ভোটে হারাবো তৃণমূলকে,বাজার খুব খারাপ মমতা ব্যানার্জি সভা করছে ২ হাজার তিন হাজার লোক : শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার উদ্যোগে রবিবার নারী শক্তি সম্মান সম্মেলনে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। যেখানে একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাসকদলের একাধিক নেতাকে নেশা না করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এইদিন
সরকারি গাড়ি চড়ে মহুয়া মিত্র নমিনেশন করতে যাওয়া নিয়ে বললেন তিনি বলেন, এটা সব জায়গায় করছে। আগামী ২৫ তারিখ মুখ্যমন্ত্রী এই জেলাতে আসবেন নাকি সভা করতে? এখানে তো সভার কাগজ টাগজ কাপ টাপ পড়ে থাকবে সেগুলো গোছানোর জন্য ঝাঁটানোর জন্য আসবে। আর তিনি যে আসবেন আপনারা দেখবেন ডিআইসিও সকলকে মেসেজ করবে। সরকারিভাবে মেসেজ করবে। দলীয় প্রোগ্রামে আসছে সরকারিভাবে মেসেজ। জেলায় ২ লোকসভা কেন্দ্রে ভোট নিয়ে তিনি বলেন,এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে। কাঁথি,তমলুকে লক্ষ লক্ষ ভোটে হারাবো তৃণমূলকে,বাজার খুব খারাপ মমতা ব্যানার্জি সভা করছে ২ হাজার তিন হাজার লোক। তার কিছুটা দূরে আমি সভা করছি ১০ হাজার ১৫ হাজার লোক। বাজার খুব খারাপ তৃণমূলের। অন্যদিকে দূরদর্শন লোগোতে গেরুয়া প্রসঙ্গে তিনি বললেন গেরুয়া সৌর্যের প্রতীক,ধৈর্যের প্রতীক সয়াভিমনের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া, ভারতবর্ষের প্রতীক, হিন্দুস্থানের প্রতীক গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী বললেন শুভেন্দু। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বললেন এক হরিদাস পাল হলদিয়াতে এসেছিল একদিনে ২৭ লক্ষ টাকা খরচ করেছে। ১৪৪ জন তৃণমূল নেতাদের নিয়ে মিটিং করছিল। আর তৃণমূলের যত সিনিয়র লিডার বিপ্লব রায় চৌধুরী থেকে শুরু করে তার নাতির বয়সী,তাদের কি করুন অবস্থা দেখুন, এমনই হবে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *