স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন পায়ে হেটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২১ এপ্রিল: স্বামী দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিযোগিতা করছেন। প্রতিটি বুথে বুথে যাওয়া সম্ভব হয়ে উঠছে বা প্রার্থীর। এমত অবস্থা বালুরঘাট শহরে স্বামী হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিণী। ভোট পর্যন্তই প্রচার চালাবেন স্ত্রী, বলেই সব জানিয়েছেন সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর জেলার সাতটি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন। মোট ১৮০০ বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব সব প্রার্থীর। এর মধ্যেই প্রার্থীরা নিজেদের সর্বচ্চো দিয়ে প্রচার ও জন সংযোগ করছেন। বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন। তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন। এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলে সুকান্ত মজুমদারের স্ত্রী। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি। স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন। পায়ে হেটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।

এবিষয়ে সুকান্ত’র সহধর্মিণী কোয়েল চৌধুরী মজুমদার বলেন, ও বালুরঘাট শহরে সে ভাবে সময় দিতে পারছে না। তাই স্বামীর হয়ে আমি প্রচার করছি। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছি। মূলত বিকেলে যতটা সময় পারছি সেই সময় প্রচার করছি। ও কি কি উন্নয়ন করেছে সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছি৷ সকলের কাছেই অভূতপূর্ব সারা পাচ্ছি।

বাইট- কোয়েল মজুমদার মজুমদার, সুকান্ত’র স্ত্রী।
বাইট- সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *