অগ্নিমিত্রা পালের সমর্থনে মেদিনীপুর শহরে অভিনেতা মিঠুন চক্রবর্তী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে মেদিনীপুর শহরে পৌঁছন অভিনেতা মিঠুন চক্রবর্তী। চলছিল রোড শো। সেই সময় তাঁর সেই রোড-শোয়ে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপর কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি হয়। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, যে রাস্তা দিয়ে এই রোড শো হওয়ার কথা ছিল সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা মিঠুন উদ্দেশ্য করে কিছু ব্যানার-পোস্টার লিখে এনেছিলেন।সেই বিষয়টি নিয়ে বচসা বাধে তৃণমূল-বিজেপি-র মধ্যে। অভিযোগ এরপরই জলের বোতল ও ইট ছোড়া হয় মিঠন চক্রবর্তীকে লক্ষ্য করে। এই ঘটনায় অগ্নিমিত্রা পাল বা মিঠুন চক্রবর্তী কারোরই কোনও আঘাত লাগেনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গিয়েছে মেদিনীপুর শহরের কুইকটা এলাকায় হেলিপ্যাডে হেলিকপ্টার করে তিনি এসে পৌঁছান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে স্বাগত জানান বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। এরপরই শুরু হয় বিশাল মিছিল। আর তারপরই এই ঘটনা। তবে এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রয়েছে চাপা উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *