নাকা চেকিং বিজেপি নেতার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার,শোরগোল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২৫শে মে অর্থাৎ আগামীকাল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন,তার আগে আজ অর্থাৎ শুক্রবার দাসপুরের খুকুড়দহ নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা। সূত্র মারফত জানা যাচ্ছে আজ সকালে দাসপুরের খুকুড়দহ পয়েন্টে নাকা চেকিং এর সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হল ২৪ লক্ষ টাকা , জানি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। ওই টাকার কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি বিজেপি নেতা, উদ্ধার হওয়া ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *