কান্দুয়া কটন মিলে ভয়াবহ আগুন।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সাঁকরাইল কান্দুয়া কটন মিলে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন । গত ২০ তারিখে সবে লোকসভার নির্বাচন শেষ হয়েছে হাওড়ায়। রাজনৈতিক চাপা উত্তাপ রয়েছে বিভিন্ন জায়গায় যতক্ষণ না ৪ জুন ভোটের ফলাফল জানা যায় এমনই উত্তাপ থাকবে মতামত সাধারণ ভোটার গণের, তারই মধ্যে আবার ভয়াবহ ঘটনা ঘটে গেল সাঁকরাইল থানার অন্তর্গত কান্দুয়া পঞ্চায়েত এলাকা স্থিত সন্ধিপুর অঞ্চলে কটন মিলে আগুন লাগাকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা যায় আজ শুক্রবার বিকাল আনুমানিক ৫:৩০ মিনিট নাগাদ আগুন দেখা যায় মিলের ভিতরে। ওই কারখানাটিতে যেহেতু তুলো মজুত ছিল, তুলো যেহেতু দাহ্য বস্তু তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে । দমকল কে খবর দেয়া হয়, দমকলের ২ টি ইঞ্জিন এসে পৌঁছায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় ঘন্টা খানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । কি কারণে আগুন লাগলো স্পষ্ট তা জানা যায়নি । তবে কোনো হতাহতের খবর না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হবে বলে মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *