ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেড়িয়াবালি এলাকায় বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জীর গাড়ি আটকে বাঁশ লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীদের।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেড়িয়াবালি এলাকায় বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জীর গাড়ি আটকে বাঁশ লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি প্রার্থী হিরন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে, গতকাল রাতে হিরন এলাকায় বিজেপি কর্মীদের পাঠিয়ে গ্রামবাসীদের উপর হামলা করিয়েছে। তাই এলাকায় হিরনকে ঢুকতে দেওয়া হবেনা। প্রায় ঘন্টা খানেক গ্রামবাসীদের বিক্ষোভ আটকে থাকে হিরনের কনভয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *