মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে অবস্থান বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

নিজস্ব সংবাদদাতা,  পশ্চিম মেদিনীপুর:- ১৪৪ ধারা জারি থাকায় একাই জেলাশাসক দপ্তরের বাইরে রাস্তায় অবস্থানে বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশী সন্ত্রাস ও বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে এবার মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে অবস্থান বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ১৪৪ ধারা জারি থাকায় তিনি নিজে একাই বিজেপির পতাকা এবং ফেস্টুন নিয়ে ধরনায় বসেন। তার অভিযোগ নির্বাচনের আগে বেছে বেছে বিজেপির নেতা কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে, মধ্যরাত্রে বাড়িতে যাচ্ছে, বিজেপি নেতা কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। আর তাই যতক্ষণ না এ বিষয়ে তিনি জেলাশাসক বা পুলিশ সুপারের কাছ থেকে সদুত্তর পান, তিনি এভাবেই অবস্থানে বসবেন বলে জানান।👇🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *