বসাকপাড়া এলাকায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার নবদ্বীপে রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ ঘরের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ, সেখানে কর্তব্যরতর চিকিৎসক পরীক্ষা করে ওই যুবকর মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবকের নাম স্বরজিৎ হালদার,বয়স আনুমানিক ২৮,তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানতে পারা যায়,বসাকপাড়া ৫ ম লেনের বাসিন্দা ওই যুব নিজের ঘরেই সিলিং ফ্যানের হুকে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে।
রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই সকাল প্রায় নটা নাগাদ ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ,তারাই ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।স্থানীয় ও পরিবার সূত্রে জানতে পারা যায় যে,তার স্ত্রীর সঙ্গে কোন একটি বিষয়ে মতান্তর হওয়ায় গতকাল গভীর রাতে নিজের ঘরেই সিলিং ফ্যানের হুকে গলায় শাড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। যদিও বিষয়টি পষ্ট নয় বলে জানায় নবদ্বীপ থানার পুলিশ, পুলিশ একটি অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *