নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ দিন ধরে নবদ্বীপ পৌরসভার মালঞ্চপাড়া এলাকায় বুড়ো কালিতলা মোড়ে রাস্তাটি খারাপ থেকে খারাপ হতে থাকে। কিন্তু প্রশাসনের কোন নজর থাকে না। শহরের এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতি দিন বহু মানুষ নবদ্বীপ থেকে ট্রেন ধরতে বিষ্ণুপ্রিয়া স্টেশনে যাতায়াত করে, তেমনি আরো একটি ব্যস্ততম রাস্তা যেখান দিয়ে প্রতিদিন কৃষ্ণনগর নবদ্বীপ হয়ে বাবলারি রুটের বেশ কয়েকখানি যাত্রীবাহী বাস যাতায়াত করে এবং একাধিকদিন ওই রাস্তায় বহু টোটো চালককে বিপদের মধ্যে পড়তে দেখা যায়। জানাযায় যে, দীর্ঘ দিন ধরে নির্বাচন চলার কারনে নির্বাচন বিধি থাকার জন্য এই রাস্তা মেরামতির কাজ করা সম্ভব হয়নি।এদিন সকাল থেকে দেখা গেল এই রাস্তায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু করল নবদ্বীপ পৌরসভা। এবং কমপক্ষে ৭দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় বাবলারি-কৃষ্ণনগর রুটের সমস্ত বাস পরিষেবা এবং রুট ঘুরিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর-বিদ্যানগর ও কৃষ্ণনগর দাস্তিপাড়া রুটের সমস্ত বাস পরিষেবা।এ বিষয়ে নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন মন্ডল কি জানালেন শোনাবো।
ব্যস্ততম রাস্তায় ধস, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করল পৌরসভা।












Leave a Reply