গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ ১০ জুনঃ সুইসাইড নোট লিখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম চিরন্তন রায় (২৫)। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানগঞ্জ বাজার এলাকায়। ওই ঘটনায় শোকের ছায়া পরিবারে।
জানা গেছে, এদিন নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি বাঁধা অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন। তারপর চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে এসে। দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা যায়,মানসিক সমস্যায় ভূগছিল অনেক দিন ধরে চিরন্তন রায়। সেই কারণেই হয়তো আত্মহত্যা করেছে। যদিও সুইসাইড নোটে মৃত্যু কারণ উল্লেখ করে নি।
এবিষয়ে মৃতের ভাই বলেন, আমার দাদার সাথে গতকাল রাতে একসাথে খেলা দেখে রাতে খাওয়া দাওয়া করলাম। তারপর রাতে দাদা ঘুমিয়ে পড়ে। আজ সকালে কাজে যাওয়ার জন্য ডাকাডাকি করি। কিন্তু সে কোন ভাবে সাড়া দিচ্ছে না, পরে দরজা ভেঙ্গে ঢুকে দেখি দাদা ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি বাঁধা অবস্থায় ঝুলতে দেখি। তারপর হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *