সেখানে কর্মী সমর্থকদের মাঝে গেরুয়া আবির যেমন খেলা হয়েছে তেমনি পথ চলতি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে বিতরণ করা হয়েছে লাড্ডু।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর লাখ লাখ কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী এবং প্রতিবাদী নাগরিকদের জন্যই। অন্যদিকে রানাঘাটেও জগন্নাথ সরকার এই নিয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন ব্যাপক জয়ের মার্জিনে,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করেছে রানাঘাট উত্তর-পশ্চিম মন্ডল ৫ এর পক্ষ থেকে। ছোট বাজারে বসেছে সু বিশাল জায়েন স্ক্রিন।
সেখানে কর্মী সমর্থকদের মাঝে গেরুয়া আবির যেমন খেলা হয়েছে তেমনি পথ চলতি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে বিতরণ করা হয়েছে লাড্ডু। প্রধানমন্ত্রী হিসেবে বিকল্প নেই এই মুহূর্তে সাধারণ মানুষের আস্থা ভরসা এবং ডিজিটাল ইন্ডিয়া কে এগিয়ে নিয়ে যেতে তারা এবারেও প্রধানমন্ত্রীর উপর ভরসা রেখেছেন দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *