রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মারল একটি চার চাকার ছোট গাড়ি, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ ১১ জুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মারল একটি চার চাকার ছোট গাড়ি। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। যদিও ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পরে ওই ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
জানা গেছে, এদিন কোচবিহার থেকে তুফানগঞ্জের দিকে আসছিল একটি চার চাকার ছোট গাড়ি। হঠাৎ করে মারুগঞ্জ পাকুরতলা এলাকায় রাস্তার পাশে থাকা একটি দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন। যদিও কোন হতাহতের খবর পাওয়া যায় নি। পরে পুলিশ এসে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, মদ্যপ অবস্থায় এক মহিলা কোচবিহার থেকে তুফানগঞ্জের দিকে ওই চার চাকার ছোট গাড়ি চালিয়ে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মারুগঞ্জ পাকুরতলা এলাকায় রাস্তার পাশে থাকা একটি দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *