নাবালিকাকে গণধর্ষণ, অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করলো হিলি থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, হিলি, ১৩ জুন: লুডু খেলার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করলো হিলি থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধৃতদের বালুরঘাট জেলা আদালতের তোলা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য ধৃতদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়েছে হিলি থানার পুলিশ। ধৃত দুজনের নাম পাপাই মহন্ত(২১) ও বিশ্বমিত্র মুর্মু(১৮)। তাদের বাড়ি হিলি এলাকাতে। গতকাল রাতে ঘটনাটি ঘটে হিলি এলাকায়। নির্যাতিতা ওই নাবালিকার বয়স প্রায় ১৩ বছর। এদিকে পুলিশ এই ঘটনায় ওই নির্যাতিতার নাবালিকার গোপন জবানবন্দি নিয়েছে এবং হাসপাতালে শারীরিক পরীক্ষা করিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

বাইট- বিক্রম প্রসাদ, ডিএসপি হেড কোয়ার্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *