নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সাত সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ ফরওয়ার্ড নগর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার গামী ডেমু প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু হয়। স্থানীয়দের অনুমান, মহিলা আত্মঘাতী হয়েছেন। শেষ খবর পাওয়া অবধি মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনার পর হাসিমারা আরপিএফকে খবর দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে আরপিএফ।
শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার গামী ডেমু প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু।












Leave a Reply