দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘটনায় চাঞ্চল্য আন্তর্জাতিক সীমান্ত এলাকায় । এদিন সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হিলি ব্লকের উত্তর আগ্রা বিওপি এলাকায় মাদকদ্রব্য, গাঁজা সহ একাধিক অবৈধ সামগ্রী ও দুই ভারতীয় কে গ্রেফতার করে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত জোয়ান ও আধিকারিকরা। জানা গেছে ওই দুই ভারতীয়র কাছ থেকে দুই কেজি গাঁজা, ফেনসিডিল, মাদক ইঞ্জেকশন, সীমান্তের তারকাটার যন্ত্র, দুইটি মোবাইল ফোন উদ্ধার করে বিএসএফ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৯ হাজার টাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। পরবর্তী পদক্ষেপ সরকারি আইন মেনে গ্রহণ করবে বিএসএফ বলে সূত্রের খবর ।এদিকে বিষয়টির উপর কড়া নজর রাখছে হিলি থানার পুলিশ বলে সূত্র মারফত জানা যায়।
হিলি ব্লকের উত্তর আগ্রা বিওপি এলাকায় মাদকদ্রব্য, গাঁজা সহ একাধিক অবৈধ সামগ্রী ও দুই ভারতীয় কে গ্রেফতার করে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত জোয়ান ও আধিকারিকরা।












Leave a Reply