হুমগড়ের চাঁদাবিলাতে শুরু হলো শরীর চর্চা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বর্তমান সময়ে মোবাইল আসক্তিকে দূর করে গ্রামের খুদে পড়ুয়াদের শরীর স্বাস্থ্যর উপর নজর রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের হুমগড়ের চাঁদাবিলাতে শুরু হলো খুদে পড়ুয়াদের নিয়ে শরীরচর্চা, জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ,এই উদ্যোগ নেওয়া হয়েছে এলাকার সমাজকর্মী সৌরভ দাস ও ক্যারাটে শিক্ষক রাজু কর্মকারের উদ্যোগে।তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে প্রথম দিনে খুদে পড়ুয়াদের সংখ্যা কম থাকলেও আগামী দিনে সংখ্যা বাড়বে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *