জলমগ্ন আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ড।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- টানা বৃষ্টির ফলে জলমগ্ন আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ড। জেলার বিভিন্ন নদী যেমন ডিমা ,কালজানি ,রায়ডাক, সংকশের জলস্তর বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে নদী গুলোর জলস্তরের উপর। রবিবার নতুন করে জল মগ্ন আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা। শহরের ১, ৮, ৯, ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জল মগ্ন। শহরের প্যারালাল রোড ও বিজি রোডের বিভিন্ন এলাকা জল মগ্ন। লাগাতার বর্ষন চলছে ভুটান পাহাড় ও সমতলে। এদিন সকাল থেকেই জল ডিঙিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ এমন দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *