নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত রাতের প্রবল বৃষ্টিতে চর তোর্ষা নদীর প্রবল জলস্ফীতিতে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা শহর আলিপুরদুয়ার ও ফালাকাটার মধ্য। রবিবার সকাল থেকে চরতোর্ষা নদীর জল বেড়ে যায়। তার পর থেকেই ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এজন্য চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। রবিবার সকালে বংশীধরপুর সহ বেশ কিছু এলাকার বহু পড়ুয়া টিউশন পড়তে ফালাকাটা যায়। ফেরার পথে পড়ুয়ারা বিপাকে পড়ে। আর আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বৃষ্টিপাত না কমলে অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
তোর্ষা নদীর প্রবল জলস্ফীতিতে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা শহর আলিপুরদুয়ার ও ফালাকাটার মধ্য।












Leave a Reply