দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর,স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে লরির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে,আরো জানা গিয়েছে ঈদের ছুটি কাটিয়ে মুর্শিদাবাদ জেলায় টুরিস্ট বাসে করে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে, ঘটনাই কমবেশি করে আহত হয়েছে বেশ কয়েকজন, এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে,ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *