হলদিয়া বন্দরে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। সূত্রে জানা গিয়েছে শনিবার রাত প্রায় ১০ টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে বন্দরের ২ নম্বর বার্থে এই আগুনের ঘটনা ঘটে। মোবাইল ক্রেন থেকে আগুন বিস্তার লাভ করে বলে প্রাথমিক ধারণা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন গিয়ে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত আহতদের কোন খবর নেই। আগুনের প্রকৃত কারণ কি সে ব্যাপারে তদন্ত চলছে। শিল্প শহরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *