পুনরায় নতুন প্রজন্মের কাছে চিত্রকলাতে ফিরিয়ে আনতে এই প্রদর্শনীর আয়োজন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিখ্যাত নাট্যকার মন্মথ রায়ের ১২৫ তম জন্মদিবস উপলক্ষে কালার এফেক্ট আর্টিস্ট সোসাইটি পক্ষ থেকে বালুরঘাট আর্ট গ্যালারিতে শুরু হল তিন দিনব্যাপী চিত্র ভাস্কর্য ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। সংস্থা সূত্রে জানাযায় চলতি বছরে ২৬ তোমো প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এদিন বিকেলে প্রদীপ প্রজনন করে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ বালুরঘাটের বিশিষ্ট চিত্রকলা শিল্পীরা। সংস্থার পক্ষ থেকে জানা যায় তিন দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলবে। প্রদর্শনী অনুষ্ঠানে বালুরঘাট শহরসহ জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের হাতে আঁকা চিত্র স্থান পেয়েছে। সংস্থার দাবি নতুন প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। পুনরায় নতুন প্রজন্মের কাছে চিত্রকলাতে ফিরিয়ে আনতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *