মর্মান্তিক ঘটনা গঙ্গারামপুর থানার নারায়নপুর কইমারী এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুৎপিষ্ট মৃত্যু হল ৪ বছরের এক শিশুর।এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারসহ এলাকাজুড়ে।শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নারায়নপুর কইমারী এলাকায়।পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম জয়দেব টুডু(৪) বাড়ি ওই এলাকাতে।

মৃত শিশুর পরিবার সূত্রে খবর এদিন সকালে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু। সেই সময় ইলেকট্রিক পোলে সংস্পর্শে এলে বিদ্যুৎপৃষ্ট হয় শিশু। পরিবার ও স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে।সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে শিশুকে।এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারসহ এলাকাজুড়ে।ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এ বিষয়ে মৃত শিশুর আত্মীয়রা জানান।

বাইট বিশ্ব টুডু (আত্মীয়)
সুনীলরাম মার্ডি (আত্মীয়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *