পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দারীকেস পট্টনায়কের কফিনবন্দী দেহ পৌঁছালো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই ব্লকের খণ্ডরুইতে গ্রামের বাড়িতে। বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মৃতদেহতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। উপস্থিত ছিলেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতিকার আলী। কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ এলাকাবাসী। গোটা ঘটনায় শকোস্তব্ধ এলাকা। এই গ্রামের বাড়িতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। বড় দাদা অনুপ পট্টনায়ক বলেন”, খুব সহজ মনের মানুষ ছিলেন। ঘটনাটা দুঃক্ষজনক হলেও আনন্দের কারণ তার যেখানে জন্ম সেখানেই তার দাহ করা হচ্ছে।
মৃত দারীকেস পট্টনায়কের কফিনবন্দী দেহ পৌঁছালো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই ব্লকের খণ্ডরুইতে গ্রামের বাড়িতে।












Leave a Reply