আগুনে পুড়ে ছাই হয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্য হলং বন বাংলো।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- এই মুহূর্তের বড় খবর আলিপুরদুয়ারে হলং বন বাংলাতে ভয়াবহ আগুন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। হলং বাংলো পুড়ে ছাই হলো। আগুনে পুড়ে ছাই হয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্য হলং বন বাংলো। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রায় ৫০ বছরের বেশি পুরনো এই বন বাংলো পর্যটকদের কাছে আকর্ষনের কেন্দ্র বিন্দুতে ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্র‍য়াত জ্যোতি বসুর পছন্দের বাংলো ছিল এটি। তবে কি ভাবে এই আগুনের ঘটনা ঘটল তা তদন্ত করছে বন দপ্তর। মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে নয়টা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে সে সময় কোনো পর্যটক ছিল না। কোন হতাহতের খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *