জলমগ্ন আলিপুরদুয়ার জেলার কালচিনির বিভিন্ন এলাকা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রবল বর্ষণে জলমগ্ন আলিপুরদুয়ার জেলার কালচিনির বিভিন্ন এলাকা। কালচিনি স্টেশন লাইন, শান্তি কলোনি সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে। বেহাল নিকাশি ব‍্যবস্থার দরুণ প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে কালচিনির বিভিন্ন এলাকা। বাসিন্দারা জানান, নিকাশি ব‍্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি হলেই জল ঘরে প্রবেশ করে। প্রতিবছরই বর্ষা আসতেই দুর্ভোগের শিকার হতে হয় বাসিন্দাদের। সড়কের পাশাপাশি, জলমগ্ন এলাকাবাসীর বাড়িও। কবে এই দুর্ভোগ দূর হবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকার বাসিন্দাদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *