তাজা বোমা উদ্ধার, বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে,অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে,অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের, সূত্রে জানা গিয়েছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের সইফুললা চক গ্রামে একটি পান বোরোজের পাশে একটি টিনের মধ্যে তাজা বোমা দেখতে পায় স্থানীয় চাষিরা, তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দিয়ে ওই তাজা বোমা উদ্ধার করে, যেহেতু ওই টিনে তৃণমূলের পতাকা বাধার কারণে সরাসরি বিজেপি অভিযোগ তুলছে তৃণমূলের দিকে, অন্যদিকে কোটা ঘটনা অস্বীকার করছে তৃণমূল, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, অন্যদিকে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *